1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্যায় সরে গেছে পাথর বেঁকেছে স্লিপার, দ্রুত মেরামতে আশাবাদ সেপ্টেম্বরেই ট্রেন কক্সবাজারে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতের ভয়ংকর থাবা পড়েছে নির্মাণাধীন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে। এর অনেক স্থানে পাথর সরে গেছে। কয়েকটি স্থানে দেবে গেছে স্লিপার। স্লিপারের নিচে থাকা কংক্রিটের বিটও কোথাও কোথাও নড়বড়ে হয়ে গেছে। এতে উঁচু-নিচু দেখাচ্ছে রেললাইন। ছোট্ট শিশুদের লাফালাফিতেও তা কেঁপে উঠছে। সরেজমিন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে গতকাল এমন চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারে স্বপ্নের ট্রেন চলাচল শুরুর কথা রয়েছে আগামী মাসে। সে লক্ষ্যে কাজ চলছিল পুরোদমে। কিন্তু বাদ সাধে বন্যা। গত সপ্তাহে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানির স্রোতে বেহাল দশা হয়েছে রেললাইনটির।

ফলে নির্দিষ্ট সময়ে রেল চালু নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও সংস্কার কাজ শেষে নির্ধারিত সময়েই এ রুটে রেল চলাচল উদ্বোধন সম্ভব, বলছেন রেল কর্মকর্তারা। প্রকল্প পরিচালক মফিজুর রহমান বলেন, বন্যায় রেললাইনের যে ক্ষতি হয়েছে, দুই সপ্তাহের মধ্যেই তা আগের অবস্থায় ফেরানো যাবে। আশা করছি, নির্ধারিত সময়েই রেল চলাচল উদ্বোধন হবে। তিনি বলেন, এই প্রকল্পে অর্থায়ন করছে আন্তর্জাতিক সংস্থা। সমীক্ষা করেছে আন্তর্জাতিক সংস্থা। তারা যেভাবে বলেছে সেভাবে লাইন বসানো হয়েছে। শত বছরের বন্যার রেকর্ড হিসাব করে ২০ ফুট উঁচু করে এ লাইন নির্মাণ হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026