1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

না.গঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে একটি ছয়তলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে বিস্ফোরণে নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাশিপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত হয়েছেন আরো দুজন। তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—কাশিপুর হোসাইনী নগর এলাকার হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার (২৫), পোশাক কারখানার শ্রমিক রানা মিয়া (৩০), তার স্ত্রী বিথি আক্তার (১৮) ও তাদের এক কন্যাশিশু। এ ছাড়া স্থানীয় ফল ব্যবসী আবু কালাম (৬০) ও জাকির হোসেন আহত হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026