1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

জামায়াতের কর্মসূচি পালন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানি আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে

জামায়াতের নিবন্ধনের বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার (১০ আগস্ট)।

এ দিন বিষয়টি শুনানির জন্য প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চে আবেদনটি শুনানির জন্য রয়েছে। যা আজকের কার্যতালিকার ৩৭ নম্বর আইটেমে রাখা হয়েছে।

এর আগে, গত ৩ আগস্ট আজকের দিন নির্ধারণ করেন আদালত।

হাইকোর্টের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয় শুনানির জন্য গত ৩ আগস্ট দিন নির্ধারিত ছিল।

ওই দিন শুনানির শুরুতেই রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানীয়া আমীর বলেন, মামলা কার্যতালিকায় রয়েছে। এর মধ্যেই আগামী ৪ আগস্ট (শুক্রবার) সমাবেশ ডেকেছে বাংলাদেশ জামায়তে ইসলামী। এতে আদালত অবমাননা হবে। এ সময় আপিল বিভাগ বলেন, আদালত অবমাননার আবেদন আনুন, শুনানির পর বিষয়টি নির্ধারণ হবে। পরে নিবন্ধন ইস্যুতে আপিল শুনানির তারিখ আগামী ১০ আগস্ট ধার্য করেন আদালত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026