1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে মানববন্ধন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি, প্রাণহানি ৫৫ জনের পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর তাজিয়া মিছিলের রুটে ট্রাফিক নির্দেশনা জারি অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা

কক্সবাজারে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

কক্সবাজারের উখিয়া ও চকরিয়ায় পাহাড় ধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৭ আগস্ট) বিকেলে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মা-মেয়ে ও চকরিয়ার বড়ইতলী এলাকায় দুইজনের মৃত্যু হয়।

জানা গেছে, বিকেল ৫টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এ পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন- রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আনোয়ারের স্ত্রী জান্নাত আরা (৩০) ও মেয়ে মাহিয়া (১২)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন. পাহাড় ধসের খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধারে কাজ করছে। নিহতরা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে। টানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

অন্যদিকে চকরিয়ার বড়ইতলী এলাকায় পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা মাটি সরিয়ে মরদেহ দুটি উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ বলেন, চকরিয়ার বড়ইতলী এলাকায় ভারী বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ওই এলাকা দুর্গম হওয়ায় পুলিশের টিম যেতে সময় লাগছে।

বড়ইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান বলেন, টানা বৃষ্টির কারণে দুর্গম পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না, তারপরও আমরা খবর নিচ্ছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026