1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারীর শাস্তির দাবিতে মানববন্ধন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি, প্রাণহানি ৫৫ জনের পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর তাজিয়া মিছিলের রুটে ট্রাফিক নির্দেশনা জারি অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা

শ্রীপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বহনকারী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকাল ৭টায় বরমী-মাওনা সড়কের বেকাসাহরা (ভূমি অফিসের) সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সিএনজি চালক শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে রাসেল (৪০) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আলী (ভাটিপাড়া) গ্রামের সাইফুল ইসলামের ছেলে রিফাত (২৫)।

আহতরা হলেন শ্রীপুর উপজেলা সোহাগিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ (২৩), ময়মনসিংহ জেলার পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের নিজামুদ্দিনের ছেলে সিয়াম (২০) এবং প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নাঈম (৩৮)। আহত আপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাটারফ্লাই কারখানার শ্রমিক বহনকারী বাস (ঢাকা মেট্রো নং-১২-০৪০৫) কারখানায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি (গাজীপুর থ-১১-৪৭৮০) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিফাত নিহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সিএনজি চালক রাসেল নিহত হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

ওসি আরো জানান, নিহত রিফাত স্থানীয় লোকমান হোসেনের বাড়িতে ভাড়া থেকে নোমান টেক্সটাইল কারখানায় চাকুরী করতো। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026