1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উদ্ধার অভিযানে নৌবাহিনীর ডুবুরি দল মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি: ৮ জনের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জে লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় তিনজন নারী ও তিনজন শিশুসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাত সারে ৮টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসেরকাঠি এলাকার ডহুরি খালে এ ঘটনা ঘটে।

এ সময় ৩৪ জন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। ট্রলারটি লৌহজং পদ্মা নদী থেকে ডহুরি তালতলা খার হয়ে সিরাজদিখান উপজেলার লতব্দী গ্রামের দিকে যাচ্ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ জানান, ‘মোট আটজনের লাশ উদ্ধার করেছি। এদের আটজনের লাশ ইতোমধ্যে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের লাশ নদীর পাড়েই আছে। ঢাকা থেকে ডুবুরি দল আসছে।

তিনি আরো জানান, যাত্রীবাহী একটি পিকনিকের ট্রলার পদ্মা নদী ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে লৌহজং উপজেলার ডহুরি তালতলা খালের রসের কাঠি এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। আমরা এ পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করতে পেরেছি। দূর্ঘটনার পর ৩৫ জন তীরে উঠতে সক্ষম হয়।

উপজেলার আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকান্দার বেপারী জানান, ‘আমি আধঘণ্টা আগে খবর পেয়েছি। দুর্ঘটনাকবলিত স্থানের উদ্দেশে রওনা হয়েছি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি ট্রলারে ৪৬ জন ছিল।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব জানান, ইতিমধ্যে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তিনজন মহিলা ও তিনজন শিশু অন্য দুজন।

জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানসহ প্রশাসনের সকলেই ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026