1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বেসরকারি খাতে ঋণে ভাটা দেড় বছরের মধ্যে সবচেয়ে কম, নেপথ্যে মূল্যস্ফীতি জ্বালানি সংকট, বহুমুখী চ্যালেঞ্জে কমেছে বিনিয়োগ কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, রাজনৈতিক স্থিতিশীলতাসহ বহুমুখী চ্যালেঞ্জে ঋণ বিতরণ কমে গেছে। আগামীতে যার নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানে। ব্যাংকাররা মনে করছেন, বিনিয়োগের জন্য গ্যাস-বিদ্যুতের চ্যালেঞ্জের সঙ্গে রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখা জরুরি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মে মাসে ১১ দশমিক ১ শতাংশ থেকে কমে জুনে ১০ দশমিক ৫৭ শতাংশে নেমে এসেছে। ২০২১ সালের নভেম্বরের পর জুনে ঋণের প্রবৃদ্ধি সর্বনিম্ন ১০ দশমিক ১১ শতাংশ ছিল। ২০২০-২১ অর্থবছরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৩৫ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ১৩ দশমিক ৬৬ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ১০ দশমিক ৫৭ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, দেশের ব্যাংকিং খাতে তারল্য ঘাটতির কারণে জুনে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমেছে। বিভিন্ন কারণে গত কয়েক মাসে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য ক্রমাগত হ্রাস পেয়েছে। যেমন বাণিজ্যিক ব্যাংকে ডলারের ঘাটতির মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রি বাড়ানো, আমানতের সুদহার কম, ক্রমবর্ধমান খেলাপি ঋণ এবং ব্যাংক কেলেঙ্কারির আতঙ্কে গ্রাহকরা ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিয়েছেন। ফলে অনেক ব্যাংক নগদ টাকার সংকটে ভুগছে এবং প্রতিদিনের কার্যক্রমের জন্য নগদ টাকার চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য বড় ব্যাংকের কাছ থেকে ধারও নিতে হয়েছিল।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026