1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণ প্রজন্মের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল ২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে সতর্ক কোচ মন্টেলা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার প্রয়াস নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী ওরা গলা টিপে ধরেই আমাকে মেরেছে: ক্রিকেটার নাঈম ডিএমপির বিশেষ অভিযানে তেজগাঁওয়ে গ্রেফতার ৬১ রাজধানীতে ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা: খুলশী থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা এফএসআরইউর জরুরি রক্ষণাবেক্ষণ: তিতাস এলাকায় আজ মধ্যরাত পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ মেট্রোরেলের ট্র্যাকে প্রাণীর অনুপ্রবেশ: সাময়িক বন্ধ ট্রেন চলাচল সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

সমবায় অধিদপ্তরে ৫১১ পদে নিয়োগ শতকোটি টাকা বাণিজ্যে মরিয়া সিন্ডিকেট অবৈধ নিয়োগ কমিটির অধীনে এমসিকিউ পরীক্ষা * তথ্য গোপন করে ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

সমবায় অধিদপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৫১১টি পদে কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছে। এই নিয়োগ ঘিরে শতকোটি টাকা বাণিজ্যে মরিয়া হয়ে উঠেছে শক্তিশালী একটি সিন্ডিকেট।

অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গড়ে ওঠা এ চক্রের নেপথ্যে আছেন এক মন্ত্রীর ছেলে। সংশ্লিষ্টদের অভিযোগ, অবৈধ নিয়োগ কমিটির অধীনে সম্পন্ন করা হয়েছে এমসিকিউ পরীক্ষা। এই নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বা পরিপত্রও মানা হচ্ছে না।

চক্রটি টার্গেটকৃত চাকরিপ্রার্থীর তালিকা করে তাদের কাছ থেকে এ পর্যন্ত অন্তত ৬০ কোটি টাকা তুলেছে। আরও টাকা তোলার টার্গেট রয়েছে। এ সংক্রান্ত বেশ কিছু দালিলিক প্রমাণসহ অভিযোগ গড়িয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মন্ত্রিপরিষদ বিভাগে। একাধিক সূত্রে চাঞ্চল্যকর এসব তথ্য মিলেছে।

যুগান্তরের অনুসন্ধানে জানা যায়, গত বছরের ১৫ মার্চ সমবায় অধিদপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৫১১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়।

এই নিয়োগের ছাড়পত্রের বৈধ মেয়াদ শেষ হয়ে গেছে ২৮ জুন। এর মধ্যেই নিয়োগ সংক্রান্ত কাজ শেষ হওয়ার কথা। কিন্তু তারা মে ও জুনে চার ধাপে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসাবে প্রাথমিক পর্যায়ে এমসিকিউ পরীক্ষা নিয়েছে। এরই মধ্যে ২৮ জুনের মেয়াদ পার হয়ে গেছে। এখন পর্যন্ত বাকি ধাপগুলো শেষ করে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ছাড়পত্রের মেয়াদ ফের বাড়ানোর সুযোগও নেই। এরপরও সিন্ডিকেট সদস্যরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই নিয়োগ সম্পন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026