1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

বিয়ের আশ্বাসে এক বছর ধরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে

রাজধানীর মিরপুরে একটি বাসায় থেকে আনুমানিক ১৮ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ওই গৃহকর্মীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর এলাকার একটি বাসায় আড়াই থেকে তিন বছর গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ওই বাসার গৃহকর্তার ছেলে আকাশ (৩৪) প্রায় এক বছর ধরে তাকে বিয়ের আশ্বাসে ও জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। তাকে শারীরিকভাবেও নির্যাতন করা হতো। বাসা থেকে বের হতে দিত না।

সর্বশেষ গত ১৫ জুন রাত ২টায় তাকে ধর্ষণ করে আকাশ। কৌশলে ১৭ জুন ওই বাসা থেকে পালিয়ে যান কিশোরী। পরে কারও মাধ্যমে আদালতে বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়। আদালতের নির্দেশে থানায় মামলা নেওয়া হয়।

অভিযুক্ত আকাশ পলাতক আছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান এসআই মাহমুদুল হাসান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026