1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯টি জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঈদুল আজহায় ঢাকায় সারাদিন বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহায় ঢাকায় সারাদিনই বৃষ্টি হতে পারে। এ ছাড়া আশপাশের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৬ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঈদের দিন দেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাত একটু বেশি থাকবে। অন্যদিকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে কিছুটা কম থাকবে বৃষ্টি।

তিনি বলেন, ঈদের দিন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। এ ছাড়া উপকূলীয় তিনটি বিভাগ বরিশাল, খুলনা ও চট্টগ্রাম রয়েছে, সেখানে এবং উত্তরের রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি প্রবণতা কম থাকতে পারে।

ঈদের দিন ঢাকায় রোদ থাকার সম্ভাবনা কম। এদিন ঢাকার আকাশ বৃষ্টির সঙ্গে মেঘলা থাকবে বলেও জানান আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।উল্লেখ্য, আগামী ২৯ জুন সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026