1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ব্যাংক খাত জুলাইয়ে হচ্ছে না ডলারের এক দাম বাংলাদেশ ব্যাংকের পরামর্শে আগামী সেপ্টেম্বরের পরে ডলারের এক দাম কার্যকরের পরিকল্পনা করছেন ব্যাংকের শীর্ষ নির্বাহীরা।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

আগামী জুলাই থেকে সব ক্ষেত্রে ডলারের এক দাম হবে—ব্যাংকের শীর্ষ নির্বাহীরা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিলেও তা কার্যকর হচ্ছে না। তাই বিভিন্ন ক্ষেত্রে ডলারের বিভিন্ন দাম চলবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ডলারের এক দাম কার্যকর করতে চায় ব্যাংকগুলো।

বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) গতকাল সোমবার এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। এতে রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৫০ পয়সা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরামর্শেই এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘সেপ্টেম্বর পর্যন্ত ডলারের একাধিক দাম থাকবে, এটা মুদ্রানীতিতে বলা হয়েছে। এ জন্য রপ্তানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়েছে। অন্য ক্ষেত্রে দাম আগের মতো থাকবে।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026