1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

যে ২ কারণে টাকা পাচার বাড়ছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

দুই কারণে দেশ থেকে টাকা পাচার বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা। প্রথমত, অর্থনৈতিক দুর্বলতা এবং দ্বিতীয়ত, রাজনৈতিক অনিশ্চয়তা। যে কোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে-এমন আশঙ্কায় টাকা দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।

বর্তমানে দেশে যেসব আইনকানুন রয়েছে, তা পাচার বন্ধ এবং আগে পাচার করা অর্থ ফিরিয়ে আনার জন্য যথেষ্ট। কিন্তু এসব আইন কার্যকরের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি। যারা রাষ্ট্রকাঠামো নিয়ন্ত্রণে রেখে বা দখল করে অর্থ পাচার করছে, তারা ধরাছোঁয়ার বাইরে।

এদিকে অর্থ পাচার করেছে, এমন শতাধিক ব্যক্তির নাম যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। উলটো এরা রাজনৈতিক সুবিধা পেয়েছে।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মইনুল ইসলাম যুগান্তরকে বলেন, সুইস ব্যাংক এখন আর গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। টাকা পাচারের জন্য এটি কোনো আকর্ষণীয় জায়গা নয়। সুইস ব্যাংকে টাকা অনেক পুরোনো বিষয়। কারণ অর্থ পাচার এখন এত সহজ হয়েছে, চাইলে যে কোনো দেশে টাকা নিয়ে যাওয়া যায়। বতর্মানে ব্যাংকিং ব্যবস্থা ও হুন্ডি সিস্টেমে বিশ্বের অনেক দেশে আমাদের টাকা পাচার হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটির মতো প্রবাসী বাংলাদেশি রয়েছেন। যারা দেশে যেসব রেমিট্যান্স পাঠাতে চান, সেগুলো হুন্ডির কাছে বিক্রি করে দেন। আর হুন্ডির লোকজন পাচারকারীদের নিজস্ব অ্যাকাউন্টে জমা করে দেন। সমপরিমাণ টাকা বাংলাদেশে রেমিট্যান্স গ্রহীতাদের পৌঁছে দিচ্ছে। বর্তমানে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাই, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়াসহ সব দেশে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ দেশ থেকে ব্যাপকভাবে পুঁজি পাচার হচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026