1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, উত্তেজনা তুঙ্গে মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ২৮ মামলার আসামি মাদক কারবারি লালন গ্রেফতার, পাঠানো হলো কারাগারে পুলিশ প্রশাসনে বড় রদবদল: অতিরিক্ত আইজিসহ ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন অরুণাচলে ভারী বৃষ্টিপাত: আসামের ৬ জেলায় বন্যা, রেলসেতু ধসে ট্রেন চলাচল স্থগিত অরুণাচলে ভারী বৃষ্টিপাত: আসামের ৬ জেলায় বন্যা, রেলসেতু ধসে ট্রেন চলাচল স্থগিত তিস্তাসহ দেশের চার প্রধান নদীর পানি সতর্কসীমায়, রংপুর ও সিলেট বিভাগে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ, শিরোপার দৌড়ে এগিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৯ জন নিহত হালান্ডকে রুখতে মরিয়া আইভরি কোস্ট, লড়াইয়ের প্রস্তুতি নরওয়েরও

অর্থ পাচারকারীদের গন্তব্য পরিবর্তন সুইস ব্যাংক থেকে যাচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই যুক্তরাজ্য

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

গোপনীয়তা রক্ষা না হওয়ায় গন্তব্য পরিবর্তন করছেন পাচারকারীরা। সুইস ব্যাংকগুলো থেকে অর্থ তুলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, কেমান আইল্যান্ড, লুক্সেমবার্গ, বারমুডার মতো দেশগুলোতে নিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশিরা বিপুল পরিমাণ অর্থ তুলে নিয়েছেন। এক বছরের ব্যবধানে ২০২২ সালে বাংলাদেশিরা ১০ হাজার ৫৩৭ কোটি টাকার সমপরিমাণ সুইস ফ্রাঁ তুলে নিয়েছেন। ২০২১ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা ছিল ৮৭ কোটি               ১১ লাখ ফ্রাঁ। বর্তমানে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ৫ কোটি ৫২ লাখ ফ্রাঁ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, নির্বাচনের বছর এবং অর্থনৈতিক সংকটের কারণে ডলারের চাহিদা বেশি হওয়ায় পাচারকারীরা সুইজারল্যান্ড থেকে আরও আকর্ষণীয় গন্তব্যে অর্থ নিয়ে যাচ্ছে। আবার দেশেও ফিরিয়ে আনতে পারে। তবে তার সম্ভাবনা খুবই কম। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ থেকে যে অর্থ বিদেশে পাচার হয় তা মাত্র একটা গন্তব্যে (সুইজারল্যান্ডে) নয়। সুইজারল্যান্ডের মতো আরও অসংখ্য দেশ আছে সেখানে অর্থ পাচার হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ অনেক দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়। বর্তমানে দুবাইসহ আরব-আমিরাতের দেশগুলো অর্থ পাচারের নতুন গন্তব্যে পরিণত হয়েছে। সুইজারল্যান্ডের ব্যাংক থেকে তুলে নেওয়া অর্থ ওইসব দেশেও পাচার হতে পারে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026