1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ব্যাংক খাতের সুশাসন আরও বাধাগ্রস্ত হবে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

বিভিন্ন ব্যাংকে নানা অনিয়মের সঙ্গে প্রভাবশালী পরিচালকদের সম্পর্ক বাংলাদেশ ব্যাংকের নানা পরিদর্শনে উঠে এসেছে। বড় ঋণ নিয়ে অনেকের বছরের পর বছর শোধ না করেও খেলাপিমুক্ত থাকার কৌশল নিয়ে রয়েছে সমালোচনা। এসব নিয়ে ব্যাংক খাতের সুশাসন এমনিতেই প্রশ্নবিদ্ধ। এমন বাস্তবতায় আর্থিক খাত সংস্কারের উদ্দেশ্যে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। আইন সংশোধনী বিল সংসদে উত্থাপিত হয় গত ৮ জুন। বিলে পরিচালকদের মেয়াদ টানা ৯ বছর রাখার প্রস্তাব থাকলেও আইন পাস করার সময়ে তা ১২ বছর করা হয়েছে। এ ছাড়া সংশোধিত আইনে আরও কিছু ছাড় দেওয়া হয়েছে। এতে ব্যাংক খাতের সুশাসন আরও বাধাগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, আইএমএফের ঋণ পাওয়া যেন সহজ  হয়, সে লক্ষ্যেই ব্যাংক কোম্পানি আইন সংশোধনের বিষয়টি সামনে আসে। সে আলোকে সংসদে বিল উত্থাপন করা হয়। বিল পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এক সপ্তাহ সময় দিয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। সংসদীয় কমিটির সুপারিশ না থাকলেও সরকারদলীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বড় দুটি সংশোধনী আনা হয়েছে। প্রথমটি হলো, এখন থেকে কোনো ব্যবসায়ী গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলে অন্য প্রতিষ্ঠানকে খেলাপি বিবেচনা করা যাবে না। তার সব ধরনের সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে। নতুন ঋণ নিতেও আর বাধা নেই। আবার টানা ১২ বছর পরিচালক থাকার সুযোগের মাধ্যমে প্রকারান্তরে ‘আজীবন’ পরিচালক থাকার বন্দোবস্ত করা হয়েছে। কেননা, এর আগে যখন প্রভাবশালীদের পরিচালক পদে বহাল থাকার সুযোগ শেষের দিকে এসেছে, তখনই আইন সংশোধন করা হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026