1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বিশ্বব্যাংক-নোমাড প্রতিবেদন আইএমএফের ঋণ নেওয়ায় প্রবাসী আয় বাড়তে পারে এ বছর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

২০২২ সালে নানা কারণে বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ কমেছে। তবে বিশ্বব্যাংক ও নোমাডের মাইগ্রেশন ডেভেলপমেন্ট ব্রিফে বলা হয়েছে, চলতি ২০২৩ সালে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ৬ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে। সেই হিসাবে এ বছর দেশে প্রবাসী আয় আসতে পারে ২৩ বিলিয়ন বা ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। ২০২৪ সালে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হতে পারে ৩ শতাংশ।

নোমাড হলো অভিবাসন ও উন্নয়নবিষয়ক একটি বৈশ্বিক জ্ঞানকেন্দ্র। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক সদর দপ্তরে এই প্রতিষ্ঠানের সচিবালয় অবস্থিত।

চলতি বছর বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধির কারণ হিসেবে বিশ্বব্যাংক বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৪৭০ ডলারের ঋণচুক্তির কারণে দেশের অর্থনীতি সম্পর্কে প্রবাসীদের আত্মবিশ্বাস বাড়বে। যদিও বিশ্বব্যাংক বলছে, গালফ কো-অপারেশন জোটভুক্ত যেসব দেশে প্রবাসীরা থাকেন, সেখানকার অবস্থা প্রতিকূল।

বিশ্বব্যাংক বলছে, ২০২২ সালে বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ ৩ দশমিক ২ শতাংশ কমেছে। গত বছর দেশে প্রবাসী আয় এসেছে ২১ দশমিক ৫ বিলিয়ন বা ২ হাজার ১৫০ কোটি ডলার।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026