1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্যে নতুন বাণিজ্য সুবিধা পেলো বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

বাংলাদেশসহ ৬৫টি উন্নয়নশীল দেশের জন্য নতুন বাণিজ্য সুবিধা চালু করেছে যুক্তরাজ্য। এই দেশগুলো থেকে যুক্তরাজ্যে পণ্য প্রবেশের ক্ষেত্রে শুল্কহার কমানো হয়েছে। একই সঙ্গে বাণিজ্যের বিধান সহজ করা হয়েছে। সোমবার (১৯ জুন) থেকেই এ সুবিধা চালু করা হয়েছে।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন বলেছে, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে ২০২৬ সালে। যুক্তরাজ্যের নতুন বাণিজ্য সুবিধার অর্থ হলো বাংলাদেশের তৈরি পোশাকসহ ৯৮ শতাংশ রপ্তানির জন্য শুল্কমুক্ত সুবিধা বজায় রাখা হবে। যুক্তরাজ্যের এই বাণিজ্য সুবিধা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য সুবিধার তুলনায় অনেক উদার। যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে আসার (ব্রেক্সিট) পর এই সুবিধা চালু করেছে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের বাণিজ্য সুবিধা এই উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, চাকরি বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করবে। এই নতুন পরিকল্পনা বাংলাদেশের সঙ্গে একটি আধুনিক ও পারস্পরিক লাভজনক অংশীদারির প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতির প্রতিফলন।

যুক্তরাজ্য আশা করছে, বাণিজ্য সুবিধার এই কাঠামো বিশ্ব অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলোর একীভূতকরণে অবদান রাখবে। এর পাশাপাশি ভবিষ্যতের জন্য শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার তৈরি করতে ভূমিকা রাখবে এবং সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করবে।

উন্নয়নশীল দেশগুলোর জন্য যুক্তরাজ্যের বাণিজ্য সুবিধায় অন্যান্য দেশের উপাদান ব্যবহার করে পণ্য উৎপাদন সহজ করবে। অন্যান্য দেশের উপাদান ব্যবহার করে পণ্য উৎপাদন করলেও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা হারাবে না।

নতুন স্কিমের আওতায় বাংলাদেশ ৯৫টি দেশের কাঁচামাল ব্যবহার করে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অংশ নিতে পারবে। ওই কাঁচামাল ব্যবহার করে বাংলাদেশে তৈরি পণ্য যুক্তরাজ্যে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, উন্নয়নশীল ৬৫ দেশের জন্য যুক্তরাজ্যের এই বাণিজ্য সুবিধা অবাধ ও ন্যায্য বাণিজ্য, মানবাধিকার ও সুশাসনকে উৎসাহিত করবে।

মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি শ্রদ্ধা, নাগরিক ও রাজনৈতিক অধিকার, দুর্নীতিবিরোধী উদ্যোগ, জলবায়ু পরিবর্তন, পরিবেশসহ প্রাসঙ্গিক আন্তর্জাতিক কনভেনশনগুলোর সঙ্গে সম্মতির ওপর এই সুবিধা নির্ভর করবে।

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য বাণিজ্য সুবিধা বাংলাদেশের উৎপাদনক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিস্থাপকতা বাড়াবে। এ সুবিধা বাংলাদেশকে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ব্যবস্থার সুবিধা নেওয়ার সুযোগ দেবে। এটি ভোক্তাদের পছন্দের সুযোগ বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক মূল্যের মাধ্যমে যুক্তরাজ্যকেও সুবিধা দেবে।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের নতুন বাণিজ্য সুবিধায় বাংলাদেশকে অন্তর্ভুক্তির ঘোষণা আরো গভীর অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক এবং বৈশ্বিক মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি আধুনিক ও পারস্পরিক উপকারী অংশীদারির প্রতি আমাদের অঙ্গীকারকে জোরদার করেছে।’

ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার বলেন, যুক্তরাজ্য সরকারের ডেভেলপিং কান্ট্রিস ট্রেডিং স্কিম (ডিসিটিএস) বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য সুখবর ।

তিনি বলেন, ২০২৬ সালের পর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর শুল্কমুক্ত বাজার সুবিধা হারানোর শঙ্কা রয়েছে। এই অবস্থায় যুক্তরাজ্যের বাণিজ্য সুবিধা অনেকটা স্বস্তি দেবে। এ ছাড়া যুক্তরাজ্যের বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এই নীতি বড় ধরনের ভূমিকা রাখবে। সূত্র: বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026