1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সরকারি ক্রয় ই-জিপির আওতায় আনতে কোনো সংস্থাকে ব্ল্যাংকেট ছাড় দেওয়া হবে না: বিপিপিএ সিইও রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত তারুণ্যকে সমাজগঠনে উদ্বুদ্ধ করতে কর্মভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী তারুণ্যকে সমাজগঠনে উদ্বুদ্ধ করতে কর্মভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী রাজধানীসহ দেশের ঝুঁকিপূর্ণ ১৪ অঞ্চলে শুরু হচ্ছে ওরাল কলেরা টিকাদান কর্মসূচি রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগ রাজবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: স্বাস্থ্যমন্ত্রীর শোকাহত পরিবার পরিদর্শন ও আইনি ব্যবস্থার আশ্বাসের প্রেক্ষিতে প্রতিবেদন দেশে হামের সংক্রমণ ও বিস্তার রোধে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভূত: ২৪ ঘণ্টায় উপসর্গে তিন শিশুর মৃত্যু রাষ্ট্রপতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়লার ভাগাড় ও দখলমুক্ত করে আদি বুড়িগঙ্গা চ্যানেলকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার

অস্ত্রের মহড়া, প্রার্থিতা হারালেন আফতাব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া দেওয়ায় আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে তার সমর্থকদের নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া করার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও চিত্র এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে। তাছাড়া ওই ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ (লাটিম প্রতীক) এ বিষয়ে কমিশন বরাবর লিখিত অভিযোগ ও এজাহার দায়ের করেছেন।
ওই অভিযোগ ও এজাহারের ভিত্তিতে রিটার্নিং অফিসার তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন যেখানে ঘটনাটির সত্যতা পাওয়া যায়।

সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩০ লঙ্ঘনের দায়ে, বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য ইসি নির্দেশনা দেয়।

অবশেষে বুধবার শুনানি শেষে আফতাবের প্রার্থিতা বাতিল করে ইসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026