1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯টি জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২০৯ বার দেখা হয়েছে

তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ের মাঝে বৃষ্টির চেয়ে স্বস্তির আর কী হতে পারে। কিন্তু গত কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাসে সেই স্বস্তি ছিল কদাচিৎ। এর মাঝেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলল আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে।

আগের কয়েকদিন মেঘের আনাগোনা দেখা গেলেও তা যেন তাপদাহ আরো বাড়িয়ে দিয়েছিল। তবে আজ ভোর থেকে মেঘে ছিল স্বস্তির আভাস। তবে সেই বৃষ্টি কতটা বাড়বে বা গরম কমাবে তা-ই প্রশ্ন।

আজ সকাল নয়টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এর আগে গত দুদিনের ঢাকার বাইরে দু-একজন বৃষ্টির খবর পাওয়া যায়। আবহাওয়া অফিস বলছে, আজ বৃষ্টি আরো বাড়তে পারে। আর এতে গরমও খানিকটা কমতে পারে।

এর আগে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট জেলাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দেশের বিভিন্ন স্থানে গত ২৮ মে থেকে তাপপ্রবাহ বয়ে যেতে শুরু করে। গতকাল পর্যন্ত টানা ১১ দিন বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026