1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ভোর থেকে এই যানজট সৃষ্টি হয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস সড়ক পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার মহাসড়কে থেমে থেমে চলছে বিভিন্ন ধরণের যানবাহন। মহাসড়কের উপর পণ্যবাহী ট্রাক বিকল হওয়ার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সকাল ৮টা ১৫ মিনিটে এলেঙ্গা পৌরসভার জালদহ বিল এলাকায় সরেজমিন দেখা যায়, চার লেন রাস্তার দুইদিকেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে সারি সারি গাড়ি। ভ্যাপসা গরমে যাত্রীরা গাড়ি থেকে নেমে রাস্তার পাশে গাছের নিচে অথবা দোকানে আশ্রয় নিয়েছেন অনেকেই।

ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক ড্রাইভার মো. মজনু মিয়া বলেন, খালি ট্রাক নিয়ে বগুড়া যাচ্ছি। ফেরার সময় সবজি নিয়ে ফিরবেন তিনি। তবে যানজটের কারণে সময় মত না পৌঁছাতে পারলে সবজির ক্ষতি হয়ে যাবে।

একই কথা যাত্রীদের মুখেও। মহাসড়কের দুইপাশে ভালো কোনো হোটেল না থাকার কারণে পানি এবং খাদ্য সংকটেও ভুগছেন অনেকে। তবে দু’চারজন হকারকে দেখা গেছে পানির বোতল বিক্রি করতে।

দীর্ঘ যানজট সম্পর্কে এলেঙ্গা হাইওয়ে পুলিশ কর্মকর্তা মো. শরিফ উদ্দিন বলেন, গতকালও এই রকম যানজট সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে গেছে। যানজট নিরসনে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026