1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

মুদ্রাবাজার নিয়ে ছয় উদ্যোগ আমদানিতে কড়াকড়ি আরও এক বছর। রপ্তানি বাড়াতে নতুন বাজার অনুসন্ধান। রেমিট্যান্স বৃদ্ধির জন্য প্রণোদনা অব্যাহত। উৎপাদন বাড়াতে সহায়তা। পাচার রোধে কার্যকর পদক্ষেপ, ডলারের একক আধিপত্য কমানো

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

সামষ্টিক অর্থনীতিকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে ডলার সংকট। ফলে টানা দুই বছরেরও বেশি সময় ধরে মুদ্রাবাজারে বিরাজ করছে চরম বিশৃঙ্খলা। গত বছরের জুনের প্রথম সপ্তাহে প্রতি ডলারের দাম ছিল ৯৩-৯৫ টাকা। এখন সেটা দাঁড়িয়েছে ১০৮ টাকায়। খোলা বাজারে এই দর আরও বেশি। তার আগে ২০২২-এর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন সংকট শুরুর প্রাক্কালে প্রতি ডলার ছিল ৮৫-৮৬ টাকা। গত বছরের ৩১ মে পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪২ দশমিক ২ বিলিয়ন ডলার। আর চলতি বছরের ৩১ মে-তে সেটা নেমে এসেছে ২৯ দশমিক ৯ বিলিয়ন ডলারে। এদিকে ডলারের সংকট কাটাতে টানা দুই বছরেরও বেশি সময় ধরে নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা কোনো কাজে আসেনি। ফলে মুদ্রাবাজার নিয়ন্ত্রণে প্রস্তাবিত ২০২৩-২৪ বাজেটে ছয়টি কৌশলের কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেগুলো হলো- আমদানিতে কড়াকড়ি চলবে আরও এক বছর। রপ্তানি বাড়াতে নতুনবাজার অনুসন্ধান করা হবে। অবশ্য এ নতুন বাজার অনুসন্ধানের কথা আরও অনেক আগে থেকেই বলে আসছে সরকার। ইউরোপ, আমেরিকার বাইরে অন্য কোনো রিজিয়নে রপ্তানি বাজার কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে নির্দেশনাও দিয়েছেন অর্থমন্ত্রী। রেমিট্যান্স বৃদ্ধির জন্য এ খাতে প্রণোদনা অব্যাহত রাখা হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026