1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ভোটের বাজেট আজ ♦ আইএমএফের চাপ সামলানো ও জনতুষ্টির চেষ্টা থাকবে অর্থমন্ত্রীর পরিকল্পনায় ♦ স্বাধীনতার পর প্রথম বাজেট ছিল ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার ♦ ৫২তম বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা ♦ আওয়ামী লীগ সরকারের ২৩তম বাজেট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

সংবিধান মোতাবেক আগামী সাত মাসের মধ্যে সম্পন্ন করতে হবে জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচন। সে অনুযায়ী চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। সে হিসেবে আগামী অর্থবছরের বাজেটটি হবে ভোটের বাজেট। আজ ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি মুস্তফা কামালের দায়িত্বকালের পঞ্চম, আওয়ামী লীগ সরকারের ২৩তম ও স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট। বাজেটের প্রথম ছয় মাস বাস্তবায়ন হবে বর্তমান সরকারের আমলে। পরের ছয় মাস করবে পরবর্তী সরকার। ডলার সংকট কাটাতে আইএমএফ-বাংলাদেশের চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণের শর্তের প্রতিফলনও ঘটবে এ বাজেটে। কেননা আর্থিক খাতের সংস্কার, খেলাপি ঋণ কমিয়ে আনা, কৃষি, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ভর্তুকি তুলে দেওয়ার বিষয়ে চাপ রয়েছে সংস্থাটির। এর পরও যেহেতু সামনেই সংসদ নির্বাচন তাই আবারও জনগণের রায় পেতে একটি জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের একাধিক সূত্র।

জানা গেছে, করমুক্ত আয়সীমা বাড়ানো, করপোরেট কর না বাড়ানো, সরকারি চাকুরেদের সুযোগসুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার প্রতিশ্রুতি থাকবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়। অবশ্য করোনা মহামারিতে সম্প্রসারিত হওয়া টিসিবির ফেয়ার প্রাইস কার্ড কর্মসূচি ও ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতা আরও বাড়ানোর ঘোষণা থাকবে আজকের বাজেট বক্তৃতায়। দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026