1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

চার সিটিতে ভোট চ্যালেঞ্জ প্রচন্ড দাবদাহেও থেমে নেই প্রচারণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

প্রচন্ড দাবদাহের মধ্যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বরিশাল সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। ভোট পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে ভোটের দিন ঘনিয়ে আসায় নগরীর অলিগলি, সড়ক ছেয়ে গেছে পোস্টারে। প্রার্থীদের লিফলেট বিতরণে দ্বারে দ্বারে যাচ্ছেন কর্মীরা। গতকাল দুপুর ১২টায় নগরীর সদর রোডের ১০, ১৬, ১৭ ও ৯ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচিত হতে পারলে তরুণদের অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নগরীর উন্নয়নে তরুণদের অংশীদার করার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে বেলা সাড়ে ১১টায় নগরীর কাউনিয়া বাঁশের হাটসহ আশপাশ এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। এ সয়ম সাংবাদিকদের তাপস বলেন, বরিশালকে ডিজিটাল ও আইটি নগরী গড়তে লাঙ্গলের বিকল্প নেই। তিনি তরুণ প্রজন্মকে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানান। অপরদিকে বেলা ১১টায় নগরীর বান্দ রোড শের-ই-বাংলা মেডিকেল কলেজের সামনে থেকে সিএন্ডবি রোডে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এ সয়ম সাংবাদিকদের ফয়জুল করীম বলেন, হাত পাখাকে ভয় পেয়ে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে একশ্রেণির মানুষ। সুষ্ঠু ভোট হলে হাতপাখার বিজয় অনিবার্য।অপরদিকে বিএনপির প্রয়াত সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন গতকাল বেলা ১২টায় নগরীর ২৭ নম্বর ওয়ার্ড সোনা মিয়ার পোল, কুদঘাটা ও রুইয়ার পোল এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়া বাকি ৩ মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণা এখনো নগরীতে দৃশ্যমান নেই।আগামী ১২ জুন বরিশাল সিটি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026