1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

মৃত্যুকূপ ৬৯ অরক্ষিত লেভেল ক্রসিং জীবনহানিসহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে

খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত ১৭২টি রেলগেটের ৬৯টিই অনুমোদনহীন। তার ওপর ১০৩টি বৈধ লেভেল ক্রসিংয়ের ৪০টিতে কোনো গেটম্যান নেই। এ ছাড়া রেললাইনের ৬৯টি স্থানে রাস্তা তৈরি করে ঝুঁকি নিয়ে মৃত্যুকূপের ওপর দিয়েই মানুষ ও যানবাহন চলাচল করছে। ফলে বিপজ্জনক ৬৯টি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জানা যায়, সর্বশেষ ২৮ মে খুলনার ফুলতলা পথেরবাজার রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারের তিন যাত্রী ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পায়। পুলিশ জানায়, রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা মোজাম্মেল পাশা প্রাইভেটকারযোগে (ঢাকা-মেট্রো-গ-৪২-৪৭৬৩) তার ছেলে জুবায়েরকে নিয়ে ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুলে যাচ্ছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে পথেরবাজার রেলক্রসিং অতিক্রমের সময় খুলনাগামী ট্রেন সাগরদাঁড়ী এক্সপ্রেসের ধাক্কায় প্রাইভেট কারটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের চালকসহ তিন যাত্রী আহত হয়।

এর আগে ৮ মে ভোর ৪টার দিকে গিলাতলা আফিলগেটের সামনে লেভেল ক্রসিংয়ে খুলনাগামী ট্রেন রকেট মেইলের ধাক্কায় পিকআপের হেলপার আফজাল হোসেন নিহত হয়। পিকআপচালক নুর শেখ গুরুতর আহত হন। খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবির আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি বাইপাস সড়কের রেললাইনের ওপর ছিল। খুলনাগামী ট্রেন ওই পিকআপকে ধাক্কা দেয়। ওই সময়ে ঘটনাস্থলে কোনো গেটম্যান ছিল না। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026