1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

হবিগঞ্জে মাজার জিয়ারতে যাওয়ার পথে ৩ নারী নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় পাথর বোঝাই ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল শুক্রবার (২৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বাসস।

নিহত মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তারা মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ১৫ জন যাত্রী পিকআপযোগে সিলেটে হযরত শাহ জালাল (রা.)-এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন।

বাহুবলের মৌচাক এলাকার মোহনা কমিউনিটি সেন্টারে সামনে পৌঁছালে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারী মারা যান। আহত হন পিকআপযাত্রী বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানসহ ১০ জন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান বলেন, দ্রুতগামী একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। তারা সকলেই নারী। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026