1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

অধিকাংশ সবজির কেজি ৮০ টাকা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে

সবজির দাম কোনোভাবেই কমছে না। বাজারে অধিকাংশ সবজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়, মাছ-মাংস-মশলার বাজারও চড়া। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষ।

শুক্রবার (২৬ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৭৫ টাকা, বেগুন ৮০, ঝিঙে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ৯০ টাকা, কাঁকরোল ৯০ থেকে ১০০ টাকা, পেঁপে ৮০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, মুলা ৬০ টাকা, শসা ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া গাজর কেজিপ্রতি ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, কাঁচামরিচ ২৫০ টাকা, লাউ প্রতি পিস ৮০ থেকে ১০০ টাকা, জালি কুমড়ার পিস ৬০ টাকা এবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজিই নেই। এটা অন্যায়। সংসার চালাতে খুব হয়ে যাচ্ছে। কৃষিপ্রধান দেশ হয়েও সবজির এতো দাম। এটা সম্পূর্ণ কারসাজি। বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

বিক্রেতারা বলছেন, অতিরিক্ত গরমে সরবরাহ কম। অনেক ধরনের সবজির মৌসুম শেষের দিকে। ফলে সেসব সবজির দাম বাড়তি। তাছাড়া চাহিদার তুলনায় ঢাকায় পণ্য কম আসায় পাইকারি বাজারগুলোতেই সবজির দাম বাড়তি। যে কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

কারওয়ানবাজারের সবজি বিক্রেতা হায়াত আলী বলছেন, সবজির দাম বাড়ার কারণে বিক্রিও কমেছে। আগে যেখানে একজন ক্রেতা একটা সবজি এক কেজি নিত, এখন সেখানে আধা কেজি নিচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026