1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

স্বশিক্ষিত জায়েদা দেশের দ্বিতীয় নারী সিটি মেয়র

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়েছেন। স্বশিক্ষিত জায়েদা নির্বাচনী হলফনামায় পেশা ‘ব্যবসা’ লেখা হলেও মূলত তিনি গৃহিণী।

বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

দেশের প্রথম নারী সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। ওই নির্বাচনে আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির তৈমুর আলম খন্দকার। আইভীর পর দ্বিতীয় নারী হিসেবে সিটি করপোরেশনের মেয়র হলেন জায়েদা।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী জায়েদা খাতুনের জন্ম ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি। তার শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত। তার পেশা দেখানো হয়েছে ব্যবসা। ব্যবসা থেকে বছরে আয় তিন লাখ ৪৫ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৩৫ লাখ টাকা।

ব্যাংকে জমা ৫০ হাজার টাকা। কারখানায় বিনিয়োগ দুই লাখ ৫০ হাজার টাকা। স্বর্ণালংকার আছে ৩০ ভরি। ইলেকট্রনিকস-সামগ্রী এক লাখ ৫০ হাজার টাকার এবং আসবাব এক লাখ ৫০ হাজার টাকার। স্থাবর কোনো সম্পদ নেই তার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026