1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

পিছিয়ে পড়ছেন আজমত, ব্যবধান বাড়াচ্ছেন জায়েদা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রায় দুই-তৃতীয়াংশ কেন্দ্রের ফলে সুস্পষ্ট ব্যবধান ধরে রেখে সবার থেকে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। মোট ৪৮০টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০০ কেন্দ্রের ফলেও তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে এগিয়ে আছেন ১৫ হাজারের বেশি ভোটে।

গাজীপুর সিটি নির্বাচনের সবশেষ ফলাফল বলছে, ৩০০ কেন্দ্রে এক লাখ ৫৬ হাজার ৩৭৫ ভোট পেয়েছেন টেবিল প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন। সমানসংখ্যক কেন্দ্রে নৌকার প্রার্থী আজমত উল্লা পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৬৭৫ ভোট। অর্ধেকেরও বেশি কেন্দ্রে জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন ১৫ হাজার ৪০০ ভোটে।

গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে’ ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার সকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ভোট। ভোট চলাকালে কোনো প্রার্থীই পরিবেশ নিয়ে কোনো ধরনের অভিযোগ জানাননি। সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন তারা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026