1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা

বনানীতে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালালেন পুলিশ কনস্টেবল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন আশরাফুজ্জামান রনি (২২) নামের এক কনস্টেবল। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত রনির পরিচয়পত্র থেকে জানা গেছে, তার পুলিশ আইডি নম্বর- বিপি০১২০২২৯২৬২, রক্তের গ্রুপ ‘এ নেগেটিভ’। ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে তার বাড়ি।

২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন রনি। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন। মিরপুর পুলিশ লাইনে থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বনানী ১১ নম্বর রোডের চেকপোস্টে সকাল থেকে ডিউটি ছিল রনির। সেখানে একটি বাথরুমে গিয়ে নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকেই গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। সে সময়ে সেখানে তিনি একাই ছিলেন।

পরে গুলির শব্দ পেয়ে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, পারিবারিক কোনো কারণে হয়তো তিনি আত্মহত্যা করেছেন। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026