1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বিশিষ্ট অর্থনীতিবিদদের অভিমত ব্যাংকে সুশাসনের অভাবেই বাড়ছে খেলাপি ঋণ ঋণ আদায়ের মূল দায়িত্ব ব্যাংক নির্বাহীদের -ড. সালেহউদ্দিন আহমেদ * খেলাপিদের রাষ্ট্রীয়ভাবে অচল করে দিতে হবে -ড. আহসান এইচ মনসুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা বলেছেন, ব্যাংকিং খাতে বড় সমস্যা সুশাসনের অভাব। এ কারণেই ব্যাংক থেকে দুর্নীতির মাধ্যমে দেওয়া হচ্ছে ঋণ। দুর্নীতির মাধ্যমে বিতরণ করা ঋণই পরে খেলাপি হচ্ছে।

বর্তমানে আইনের ফাঁকফোকর দিয়ে ঋণখেলাপিদের তোষণ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনের প্রয়োগ কঠোর হচ্ছে না। যেসব ব্যাংকার দুর্নীতির মাধ্যমে ঋণ বিতরণ করেছেন, তাদের বিরুদ্ধেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

ঋণখেলাপি, ব্যাংকার-সবাই এখন সুবিধাভোগীর তালিকায়। এর নেপথ্যে থেকে প্রভাবশালী ও রাজনীতিবিদরা বিশেষ সুবিধা নিচ্ছেন।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বড় সমস্যা সুশাসনের অভাব।

সুশাসন না থাকায় কারও কোনো জবাবদিহি নেই। এ কারণে দুর্নীতির মাধ্যমে বড় অঙ্কের ঋণ বিতরণ হচ্ছে। এসব ঋণ আদায় হচ্ছে না।

খেলাপি হয়ে পড়ছে। খেলাপি হওয়ার পর এসব ঋণ আর আদায় করা যাচ্ছে না। ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনের প্রয়োগও হচ্ছে না। যেসব ব্যাংকার দুর্নীতিতে জড়িয়ে বেআইনিভাবে ঋণ বিতরণ করছেন, তাদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। ফলে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা পাচ্ছে না।

তিনি আরও বলেন, এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের বড় একটি ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংককে দেখতে হবে কেন খেলাপি ঋণ বাড়ছে? ঋণ আদায় হচ্ছে না কেন? সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

কিন্তু দেখা যাচ্ছে-ঋণখেলাপিদের ছাড় দিতে কেন্দ্রীয় ব্যাংক থেকেই আইন শিথিল করে দেওয়া হচ্ছে। এতে দুর্নীতিবাজ ব্যাংকারদের আরও সুযোগ তৈরি হচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026