1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

সিটি করপোরেশন নির্বাচন কী হবে আজ গাজীপুরে ♦ ভোটার ১১,৭৯,৪৭৬ ♦ মেয়র প্রার্থী ৮ ♦ কাউন্সিলর ২৪৫ ♦ সংরক্ষিত ৭৮ ♦ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ ♦ নৌকা ছাড়া কেউ কেন্দ্রে আসবেন না বলায় প্রার্থিতা বাতিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে টানা ভোট গ্রহণ চলবে। এ নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে নির্বাচনী এলাকায়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের প্রত্যাশা নির্বাচন কমিশনের। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ সিটি ভোটকে নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা। এ নির্বাচনে মাত্র পাঁচটি দল অংশগ্রহণ করছে। অন্য দলগুলো সিটি নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি দেখে সংসদ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেবে। এদিকে সুষ্ঠু ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট পর্যবেক্ষণে থাকছেন ইসির নিজস্ব কর্মকর্তারা। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচনী মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকালই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও নির্বাচনী মালামাল। ঢাকা থেকে ভোট মনিটরিংয়ের জন্য কেন্দ্রে কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা। নির্বাচন নিয়ে নগরজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কে হচ্ছেন গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় মেয়র তা নিয়ে যেন আলোচনার শেষ নেই। ভোট নিয়ে তেমন কোনো শঙ্কা না থাকলেও অভিযোগ রয়েছে প্রার্থীদের। ভোটারদের ভয়ভীতি দেখানোর কারণে গতকাল একজন কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ভোটে বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। এ সিটিতে জনপ্রতিনিধি নির্বাচনে ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোট দেবেন। নির্বাচনী লড়াইয়ে রয়েছেন মেয়র পদে আটজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৫ জন প্রার্থী।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026