1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা?

কবরস্থান থেকে কঙ্কাল চুরি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের একটি কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনায় ঘটেছে। এতে ওই এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

শনিবার (২০ মে) রাতে কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌকির হাসান রচি বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে বিকেলে কামারদহ ইউনিয়নের বকসিচর উত্তরপাড়া গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয়রা কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন।

স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, বিকেলে কবরস্থানের পাশ দিয়ে চলাচলের সময় প্রথমে একটি কবরের মাটি খোড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পুরো কবরস্থান ঘুরে আরও ছয়টি কবরের মাটি সরানো দেখতে পান তারা। পরে দেখা যায় মাটি সড়ানো কবরগুলো থেকে কঙ্কাল চুরি করা হয়েছে। তাদের ধারণা, রাতে ঝড়-বৃষ্টির পর কবর থেকে কঙ্কালগুলো চুরি করা হয়েছে। কয়েক বছর আগেও এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি। তবে কেউ এ ব্যাপারে অভিযোগ দেয়নি। তারপরেও ঘটনাটি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026