1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

সামাজিক সুরক্ষা নিয়ে সরকার আইএমএফ মুখোমুখি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

সরকারি গবেষণা সংস্থা বিআইডিএস বলছে, দেশে নতুন করে দেড় কোটি মানুষ হতদরিদ্রের শিকার হয়েছেন। এর কারণ হিসেবে দেখা হচ্ছে বৈশ্বিক অচলাবস্থা ও করোনা মহামারি। বাংলাদেশের এই বিপুলসংখ্যক দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে প্রতি বছর বাজেটে বরাদ্দ বাড়ানো হয়। এ বছরও এ খাতে প্রায় ৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থবিভাগের সূত্রগুলো বলছে, প্রতি বছর বাজেটের সময় দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক সেবার আওতায় আনতে সামাজিক নিরাপত্তা খাতকে বিস্তৃত করার পরিকল্পনা করে সরকার। কিন্তু তার সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে প্রায় সব সময় প্রশ্ন তুলে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অব্যাহত অনিয়ম-দুর্নীতির কারণে সামাজিক নিরাপত্তা খাতের অর্থের অপচয় ঘটে এমন অভিযোগ তোলেন বিশ্লেষকরা। পরিসংখ্যান অনুযায়ী ২১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে ১৪ লাখ সক্রিয় রয়েছেন। বাকিরা নানা কারণে ছুটি, অবসরে রয়েছেন। এই অবসরকালীন কর্মকর্তা-কর্মচারীদের সরকার (অবসরকালীন ভাতা) পেনশন দিয়ে আসে, যা সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় হিসেবে দেখানো হয়। আইএমএফ এটাকে সামাজিক নিরাপত্তার বাইরে হিসাব করার পরামর্শ দিয়ে আসছে। কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না। আসছে বছরের (২০২৩-২৪) বাজেটেও পেনশনভোগীদের সামাজিক সুরক্ষা খাতের মধ্যেই দেখাতে চায় সরকার। তবে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের বিপরীতে আইএমএফ সরকারকে কিছু শর্ত দিয়েছে, যা পরিপালনও করছে সরকার। এর অংশ হিসেবে গ্যাস-বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে। তবে বিপত্তি বেধেছে সামাজিক সুরক্ষা খাত নিয়ে। এই তহবিল প্রতি বছর বাড়ানোর সময়সীমা বেঁধে দিয়েছে আইএমএফ। সংস্থাটি বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) ঋণের শর্তে বলা হয়েছে, চলতি বছর মার্চের মধ্যে ৬০ কোটি ৫ লাখ টাকা, জুনে ১০৩ কোটি ৩০ লাখ টাকা, সেপ্টেম্বরের মধ্যে ১৫ কোটি ৫ লাখ টাকা এবং ডিসেম্বরের শেষে ৩০ কোটি ৯৯ লাখ টাকা বাড়াতে হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026