1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বাজেটে পাঁচ অগ্রাধিকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডলার সংকট, বৈশ্বিক মন্দা, নির্বাচনী কৌশল ও ব্যবসা-বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে আসছে নতুন বাজেট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

অস্থির এক সময়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেটটি দিতে যাচ্ছেন। করোনা মহামারির পর শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন সংকট সময়ের সঙ্গে আরও ঘনীভূত হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিও ধাবিত হচ্ছে আরও সংকটের দিকে। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডলার সংকট, বৈশ্বিক মন্দা, নির্বাচনী কৌশল ও ব্যবসা-বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে আসছে নতুন বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাজেট প্রস্তুতির বিষয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে। সেসব বৈঠকে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের রূপরেখার চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী এসব অগ্রাধিকারের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তিনি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনীমকে বাজেটের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কর কাঠামোয় কিছু কৌশলগত পরিবর্তন আনা হচ্ছে। এতে করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ানো হতে পারে। করপোরেট করের হারেও আসতে পারে পরিবর্তন। যাতে তা ভোগ্যপণ্যের বাজারে এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলে। আবার সরকারের রাজস্ব আদায়ও বাড়ে। এতে চাল, ডাল, তেলসহ খাদ্যপণ্যের দাম কমানোর কার্যকর উদ্যোগের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসছে বাজেটে নির্বাচনী কৌশল, ব্যবসা-বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সে অনুযায়ীই বাজেট প্রণয়নের কাজ চলছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া কিছু শর্ত পালন করতে কর কাঠামোতেও কিছু পরিবর্তন আনা হচ্ছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026