1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু, সোমবার সকাল থেকে চলবে ফ্লাইট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের সব ধরনের ফ্লাইটও পরিচালিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।

বন্দরের সচিব আরও জানান, ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় বন্দরের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। কেউ ইচ্ছা করলে আজ রাত থেকে পণ্য ডেলিভারি নিতে পারবে। মাদার ভেসেল থেকে আগামীকাল সোমবার সকাল থেকে পণ্য উঠানামা শুরু হবে।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোখার প্রভাবে বন্দরের যাতে ক্ষয়ক্ষতি না হয় সে জন্য চট্টগ্রাম বন্দরে বাথিং থাকা ২১টি মাদার ভেসেলকে (বড় জাহাজ) জেটি থেকে গতকাল শনিবার ভোর ৪টার জোয়ারের সময় বহির্নোঙরে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহাম্মেদ জানান, মোখা অতিক্রম করায় এবং আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল থেকে চট্টগ্রাম বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালিত হবে ও স্বাভাবিক কার্যক্রম চলবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026