1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

ঢাকাসহ চার বিভাগে ভারী বর্ষণের আভাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় মোখা তাণ্ডব চালানোর পরদিন সোমবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার রাতে আবওহাওয়া বিভাগের এক বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, আগামীকাল রাজধানী ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বর্ষণ হবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ এলাকায় আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে।

এ বিষয় আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা আমাদের দেশ থেকে পুরোপুরি চলে গেছে। আমাদের ভূখণ্ডে এটার আর কোন অস্তিত্ব নেই। কক্সবাজার সমুদ্র বন্দরের ওপর ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি বলেন, ‘ঝড়টা আর নেই, মানুষজন তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তবে ঝড় চলে গেলেও সেটার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি থাকবে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরতে আপাতত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার নাগাদ সব ধরনের সতর্ক সংকেত নামিয়ে আনা হবে বলে তিনি আশা করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026