1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

মূল্যস্ফীতিসহ তিন চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি: আইএমএফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অর্থনীতির জন্য তিনটি বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এগুলো হচ্ছে ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতির চাপ, বিশ্ব অর্থনীতির অস্থিরতা এবং প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোতে প্রবৃদ্ধির ধীরগতি। এসব কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি, বিদেশি মুদ্রার রিজার্ভ এবং টাকার মানের ওপর প্রভাব পড়বে।

আইএমএফ বলছে, বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্রুত হারে প্রবৃদ্ধি অর্জন করা দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। গত ২৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসে আইএমএফ প্রতিনিধিদল। আজ রোববার সফর শেষে আইএমএফের বাংলাদেশ মিশনের প্রধান রাহুল আনন্দ এক বিবৃতিতে এসব কথা বলেছেন।

বিবৃতিতে রাহুল বলেন, ‘এই সফরে আমরা সাম্প্রতিক সময়ের সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক খাতের উন্নয়নে আলোচনা করেছি। আইএমএফ সমর্থিত কর্মসূচির প্রতিশ্রুতির অগ্রগতিও পর্যালোচনা করেছি। পরবর্তী সময়ে বর্ধিত ঋণসুবিধা (ইসিএফ), বর্ধিত তহবিলসুবিধা (ইএফএফ), রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) ব্যবস্থার প্রথম পর্যালোচনায় আনুষ্ঠানিকভাবে তা মূল্যায়ন করা হবে, যা এ বছরের শেষের দিকে হবে।’

বিবৃতিতে বলা হয়, আইএমএফ প্রতিনিধিদলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। এ ছাড়া বেসরকারি খাতের প্রতিনিধি, দ্বিপক্ষীয় দাতা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গেও কথা বলেছে তাঁরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026