1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বিশ্বব্যাংকের ঋণ ছাড় হয়নি প্রতিশ্রুতির ৪৫ শতাংশ অর্থ বাংলাদেশের উন্নয়নে বড় অংশীদার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

কঠিন শর্ত বাস্তবায়ন করতে না পারায় বিশ্বব্যাংকের ঋণের ৪৫ শতাংশ অর্থই ছাড় করাতে পারছে না বাংলাদেশ। ফলে পাইপলাইনে আটকে রয়েছে মোটা অঙ্কের অর্থ। বিশ্বব্যাংক গত ৫০ বছরে বাংলাদেশকে কম সুদে ৪ হাজার কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ওই সময়ে ছাড় হয়েছে ২ হাজার ২০০ কোটি ডলার। যা মোট প্রতিশ্রুতির ৫৫ শতাংশ।

বাকি ১ হাজার ৮০০ কোটি ডলার ছাড়ের অপেক্ষায় রয়েছে। যা মোট প্রতিশ্রুতির ৪৫ শতাংশ। এসব অর্থ এখনো ছাড় হয়নি। এসব ঋণের বিপরীতে বিশ্বব্যাংকের শর্ত বাস্তবায়ন করতে না পারা, প্রকল্প অনুমোদনসহ আনুষঙ্গিক কাজ যথাসময়ে সম্পন্ন না হওয়ার কারণে ছাড় হয়নি।

সূত্র জানায়, গত জুন পর্যন্ত বিশ্বব্যাংকে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ৮১৬ কোটি ৪০ লাখ ডলার। যা মোট বৈদেশিক ঋণের ১০ দশমিক ৯ শতাংশ। দেশের মোট জিডিপির আকারের ৪ দশমিক ৩ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরে বিশ্বব্যাংক থেকে ২৫ কোটি ডলার ঋণ ছাড়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে ঋণের শর্ত বাস্তবায়ন না হওয়ায় বাজেট সহায়তা বাবদ ৫০ কোটি ডলার আটকে রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে এসব অর্থ ছাড় হতে পারে। এ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের আলোচনা চূড়ান্ত হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026