1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

রাঙামাটি যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ২ বন্ধুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ঢাকা থেকে রাঙামাটি ঘুরতে যাচ্ছিলেন দুই বন্ধু। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা মারা যান। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সদর উপজেলার লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. শুভ (২৬) ও ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে মো. মারুফ (২৬)।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল। তিনি বলেন, ‘লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের মোটরসাইকেলটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ওসি কামাল ও ঘটনাস্থল এলাকার লোকজন জানান, শুভ ও মারুফ মোটরসাইকেলে করে বেড়াতে ঢাকা থেকে রাঙামাটি যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় পৌঁছালে তাঁদের দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরই ছিটকে পড়ে। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026