1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

এডিবির সম্মেলন সাফল্যের রহস্য সামান্য দুর্নীতি, কম অর্থ পাচার ও দক্ষ প্রশাসন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

প্রশ্নটা এসেছিল শ্রোতাদের পক্ষ থেকে। কোরিয়ার উন্নয়নের রহস্য কী? অল্প কথায় উত্তর দিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব কোরিয়ার গভর্নর চ্যাং অং আরহি। বললেন, একটা ভালো শাসনব্যবস্থা তৈরি করতে পারাটাই উন্নয়নের বড় রহস্য। এখানে শুরু থেকেই দুর্নীতি অনেক কম রাখা সম্ভব হয়েছে। দুর্নীতি একদম নেই তা বলা যাবে না, তবে খুবই কম। অর্থনীতির ক্ষেত্রে একটা ভালো ও কার্যকর সামষ্টিক অর্থনৈতিক নীতি অনুসরণ করা হয়েছে। ফলে স্থিতিশীলতা বজায় ছিল। আর কখনোই ধনীদের এমন কোনো সুবিধা দেওয়া হয়নি, যাতে তাঁরা অর্থ পাচারে উৎসাহী হয়ে ওঠেন। বরং কোরিয়া শুরু থেকেই অর্থ পাচার বন্ধে সব সময় অত্যন্ত সতর্ক ছিল। ফলে দেশের অর্থ দেশেই বিনিয়োগ হয়েছে। এ ছাড়া শিক্ষার গুণগত মান অর্জনে বিনিয়োগ করা হয়েছে, যার ফল পেয়েছে দেশটি। উন্নয়নের আরেক বড় কারণ হচ্ছে অত্যন্ত দক্ষ একটি জনপ্রশাসন তৈরি করতে পারা। আর সর্বশেষ কারণ হচ্ছে, দেশটির মানুষ সব সময়ই অত্যন্ত পরিশ্রমী। এ জন্য পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতাও জানালেন তিনি।

অনুষ্ঠানের অন্যতম আলোচক ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মুলিয়ানি ইন্দ্রাবতী মেনে নিলেন যে উন্নয়নের জন্য সুশাসন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি একটি ভালো সামষ্টিক অর্থনৈতিক নীতি প্রয়োজন, আর দরকার কম দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করা, যা অনেক দেশই করতে পারেনি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026