1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

নিলামে উঠছে মার্কিন ব্যাংক ফার্স্ট রিপাবলিক, বিক্রি হতে পারে আজই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

চলতি সপ্তাহান্তেই ফার্স্ট রিপাবলিক ব্যাংক বিক্রি করে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা। প্রায় ছয়টি ব্যাংক এই আর্থিক প্রতিষ্ঠানটি কেনার জন্য দর দেবে বলে জানা যাচ্ছে। এর আগে আরও দুটি মার্কিন ব্যাংককে উদ্ধার করতে এগিয়ে আসতে হয়েছিল নিয়ন্ত্রকদের।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) ফার্স্ট রিপাবলিক ব্যাংক নিলামে তুলেছে। যেসব বড় ব্যাংক এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে, সেগুলো হলো—সিটিজেন ফিন্যান্সিয়াল গ্রুপ ইনকরপোরেশন, পিএনজি ফিন্যান্সিয়াল সার্ভিসেস গ্রুপ, জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানি। এ ছাড়া ইউএস ব্যাংকিং করপোরেশনকেও এফডিআইসি দরপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

এই নিলামপ্রক্রিয়ায় এফডিআইসিকে পরামর্শ দিচ্ছে গুগেনহেম সিকিউরিটিস।
তিনটি সূত্রে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, এফডিআইসি গত সপ্তাহে এই নিলামপ্রক্রিয়া শুরু করে। দরদাতাদের বলা হয়েছিল, গত শুক্রবারের মধ্যে তারা যেন দরপত্র জমা দেয়, তবে সেই দরের বাধ্যবাধকতা থাকবে না। দরদাতারা গত এক সপ্তাহে ফার্স্ট রিপাবলিকের সবকিছু খতিয়ে দেখেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026