1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় গরমে রেললাইন বেঁকে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৩১ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমের কারণে রেললাইন বেঁকে মালবাহী ট্রেনের সাতটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর ফলে আপ লাইনে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ছেড়ে দুপুর ১টার দিকে দাড়িয়াপুর এলাকায় সাতটি বগির বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। মূলত গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে গেছে। ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোশেডে খবর দেয়া হয়েছে।

উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করার পর বন্ধ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান স্টেশন মাস্টার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026