1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বিশ্বব্যাংকের এলপি সূচকে এগিয়েছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

https://www.dainikbangla.com.bd/business/19979বিশ্বব্যাংক প্রকাশিত প্রতিবেদন দ্য লজিস্টিক পারফরম্যান্স ইনডেক্স (এলপিআই) বা পণ্য পরিবহন সহজীকরণ সূচকে ১২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের এলপিআই র‌্যাংক ছিল ১০০তম। আর ২০২৩ সালে এলপিআই র‌্যাংক দাঁড়িয়েছে ৮৮তম অবস্থানে। অর্থাৎ বাংলাদেশ ১২ ধাপ এগিয়েছে।

তবে এ সময় বাংলাদেশের এলপিআই স্কোরে কোনো পরিবর্তন হয়নি। ২০১৮ সালে বাংলাদেশের এলপিআই স্কোর ছিল ২ দশমিক ৬০ পয়েন্ট। ২০২৩ সালেও তা একই রয়েছে।

এলপিআই কী?

এলপিআই হচ্ছে বিশ্বব্যাংক প্রকাশিত একটি মাপকাঠি বা সূচক। এলপিআই থেকে বোঝা যায় একটি দেশের ভেতরে পণ্য পরিবহন সহজ না কঠিন। পাশাপাশি এই সূচকে দেখা যায় একটি দেশে অন্য দেশের পণ্য কতটা সহজে ঢুকতে পারে। কতটা সহজে এবং কম খরচে বের হতে পারে।

এই সূচক থেকে দেখা যায় বিশ্বের কোন দেশ বা কোন অঞ্চল পণ্য পরিবহনসেবায় ভালো করছে, কোন অঞ্চল খারাপ করছে। এই সূচকে দুটি পরিমাপ পাওয়া যায়। একটি হচ্ছে এলপিআই স্কোর। আরেকটি হচ্ছে এলপিআই র‍্যাংক। এলপিআই স্কোর বেশি হলে বুঝতে হবে সেই দেশ ভালো করছে। কম হলে বুঝতে হবে খারাপ করছে। আর এলপিআই র‍্যাংক যত কম, দেশটি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তত ভালো।https://www.dainikbangla.com.bd/business/19979

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026