1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি

প্রথম দিন ব্যস্ত সময় রাষ্ট্রপতির জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, শহীদ মিনারে শ্রদ্ধা, আজ যাবেন টুঙ্গিপাড়ায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল বেলা ১১টায় বঙ্গভবনের ক্রিডেনশিয়াল মাঠের দক্ষিণ-পশ্চিম অংশে প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার দেয় গার্ড রেজিমেন্টের একটি দল। এটি ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে তাঁর প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার শপথ গ্রহণের পর গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানকে প্রথম গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। যেহেতু সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে প্রথম অফিস করেন, তাই কোনো আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা যায়নি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026