1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার মেক্সিকোকে নকআউটের টিকিট এনে দিল কিনিয়োনেস ও জিমেনেজ ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিল পাসের উদ্যোগ, লেবাননে অবস্থান জোরদারের ঘোষণা নেতানিয়াহুর নকআউটের দীর্ঘদিনের খরা কাটাল ব্রাজিল জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে মার্কিন সুপ্রিম কোর্টের বাধা, নতুন আইনের ঘোষণা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরান ও ওমানের, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

গ্যাস চলাচল স্বাভাবিক, নিশ্চিন্তে চুলা জ্বালানোর পরামর্শ তিতাসের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১০৫ বার দেখা হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার রাতে গ্যাসের গন্ধ ছড়ানো সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কম্পানি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই তথ্য জানান তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো. রশিদুল আলম।

পরিস্থিতি এখন স্বাভাবিক আছে জানিয়ে মো. রশিদুল আলম বলেন, এখন আর রাজধানীর কোথাও গ্যাসের গন্ধ নেই। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। নিশ্চিন্তে চুলা জ্বালানো যায়।

এদিকে, সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে। মগবাজার, ইস্কাটন, রামপুরা, মহাখালী, পূর্ব রাজাবাজার, ক্রিসেন্ট রোড, বাড্ডা ও হাজারীবাগের বাসিন্দারা এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার কথা জানান। বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্যাসের চুলা না জ্বালানো এবং দেশলাই না জ্বালানোর অনুরোধ জানানো হয়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026