1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

এক তারাবিতেই ২৫ লাখ মুসল্লি!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ বার দেখা হয়েছে

সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামে খতম আল-কুরআন তথা খতম তারাবির নামাজে ২৫ লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন।

গতকাল বুধবার রমজানের ২৮তম রাতে অনুষ্ঠিত এই নামাজে বিপুল সংখ্যক এই মুসল্লি অংশ নেন। অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে ওমরাহ পালনকারী ও পর্যটকরাও অন্তর্ভুক্ত ছিলেন।

সৌদি সরকারের প্রশাসনিক দফতর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আল-সুদাইস মক্কার পবিত্র মসজিদুল হারামে বুধবার এই নামাজের নেতৃত্ব দেন।

অবশ্য খতম আল-কুরআনের নামাজে ইসলামের পবিত্র দু’টি মসজিদ মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল। এমনকি মসজিদের আঙিনা এবং আশপাশের রাস্তাগুলোতেও মুসল্লিদের ভিড় উপচে পড়ে।

এদিকে খতম আল-কুরআনের নামাজে ইমামতির পর শেখ আল-সুদাইস মহান আল্লাহর কাছে এই বরকতময় রাতে সকল মুসলমানকে ক্ষমা করার এবং তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করেন।

তিনি সৌদি আরবসহ দেশের নেতাদের, সেইসাথে সকল মুসলিম দেশকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য এবং নিরাপত্তা, সুরক্ষা এবং স্থিতিশীলতা প্রদানের জন্য দোয়া করেন।

বুধবার রাতের এই নামাজে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিরা গ্র্যান্ড মসজিদে ভিড় করেন। সময় গড়ানোর সাথে সাথে মসজিদুল হারামের চত্বর, নিচ তলা-দ্বিতীয় তলা, ছাদ, আশপাশের হোটেল এবং যাওয়া-আসার রাস্তা সবখানেই বিপুল পরিমাণ মুসুল্লি অবস্থান নেন।

প্রসঙ্গত, খতম আল-কুরআনের নামাজ বলতে রমজান মাসজুড়ে রাতে তারাবি নামাজের সময় পুরো কোরআন তেলাওয়াতের সমাপ্তিকে বোঝানো হয়। সৌদি আরবে গত ২৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়। বৃহস্পতিবার দেশটিতে ২৯তম রমজান চলছে। আজ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০তম রোজা পালন শেষে পরদিন শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026