1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

আইএমএফের পূর্বাভাস দেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৫% চলতি বছর বাংলাদেশের মূল্যস্ফীতি হতে পারে ৮ দশমিক ৬ শতাংশ।আগামী বছর সেটি কমে আসবে। এ ছাড়া মূল্যস্ফীতি দাঁড়াবে সাড়ে ৬ শতাংশ।

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে সাড়ে ৫ শতাংশ। আগামী বছর সেটি ১ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে। তাতে ২০২৪ সালে প্রবৃদ্ধি দাঁড়াবে সাড়ে ছয় শতাংশে। এই ধারা বজায় থাকলে ২০২৮ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ।

আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২৩ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এমন পূর্বাভাসই দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের সপ্তাহব্যাপী বসন্তকালীন বৈঠক উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

আইএমএফ সাধারণত পঞ্জিকা বর্ষের হিসাবে পূর্বাভাস দিয়ে থাকে। অন্যদিকে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থবছরের হিসাবে পূর্বাভাস দেয়। ৪ এপ্রিল বাংলাদেশের উন্নয়নবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হতে পারে। একই দিন এডিবি পূর্বাভাস দিয়েছে, প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৩ শতাংশ। যদিও সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে সাড়ে ৭ শতাংশ।

আইএমএফ বলছে, চলতি বছর বাংলাদেশে মূল্যস্ফীতি দাঁড়াতে পারে ৮ দশমিক ৬ শতাংশে। আগামী বছর সেটি কমে আসবে। ২০২৪ সালে মূল্যস্ফীতি দাঁড়াবে সাড়ে ৬ শতাংশে। আর ২০২৮ সালে মূল্যস্ফীতি আরও কমে সাড়ে ৫ শতাংশে নেমে আসবে।

সরকারের চলতি হিসাবের ঘাটতি চলতি বছর কিছুটা কমে আসতে পারে বলে মনে করছে আইএমএফ। গত বছর চলতি হিসাবে ঘাটতি ছিল জিডিপির ৪ দশমিক ১ শতাংশ। চলতি বছর তা ২ দশমিক ১ শতাংশে নামতে পারে। তবে আগামী বছর ঘাটতি আবার বেড়ে ৪ দশমিক ২ শতাংশ হতে পারে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026