1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ডলারের আধিপত্য ঠেকাতে বিকল্প আনছে ব্রিকস জোট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

ইউএস ডলার এখনও সব মুদ্রার রাজা। বিশ্বের বেশির ভাগ দেশ বৈদেশিক বাণিজ্যে লেনদেনের মাধ্যম হিসেবে যুক্তরাষ্ট্রের এই মুদ্রা ব্যবহার করে। আর তাই রিজার্ভ কারেন্সি হিসেবে এই মুদ্রার ব্যবহার এখনো সবচেয়ে বেশি। তবে মুদ্রার বাজারে এই আধিপত্য আর বুঝি থাকছে না! চীনকে কেন্দ্র করে ‘ডি-ডলারাইজেশন’ বা ডলারের আধিপত্য কমানোর একটি প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে।

চীন, ব্রাজিল ও ভারতের মতো বেশ কিছু উদীয়মান অর্থনীতি দ্বিপক্ষীয় বাণিজ্যের লেনদেনে ইতিমধ্যে ডলারের বিকল্প মুদ্রার ব্যবহার শুরু করেছে। গত মার্চের শেষে বাণিজ্যের লেনদেন নিষ্পত্তিতে পরস্পরের মুদ্রার ব্যবহারের জন্য চুক্তি করেছে চীন ও ব্রাজিল। গত ১৫ বছরে সম্পদশালী ব্রাজিলের প্রধান ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের জায়গা দখল করেছে চীন।

এই পালাবদল একরকম অনিবার্য হলেও সাম্প্রতিক মাসগুলোতে যা ঘটছে, তাতে বিশ্ব বাণিজ্যে ডলারের কেন্দ্রীয় ভূমিকা যে ধারাবাহিকভাবে ধাক্কা খাচ্ছে। আগস্টে আফ্রিকায় অনুষ্ঠেয় ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত জোট) শীর্ষ সম্মেলনে নিজেদের মধ্যে লেনদেনের জন্য ডলারের বিকল্প মুদ্রা ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এ ক্ষেত্রে ডিজিটাল রুবল, রুপি ও রেনমিনবি ইউয়ান নিয়ে আলোচনা আছে।

গত মাসে ভারতের নয়াদিল্লিতে সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে রাশিয়ার সংসদ ডুমার ডেপুটি চেয়ারম্যান আলেকজান্ডার বাবাকভ এই বিষয়ে ইঙ্গিত করেন। তিনি বলেন, ব্রিকস জোট আগামী সম্মেলনে এই বিশেষ উদ্যোগ বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন করবে। চলতি বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকায় জোটটির আগামী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026