1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

জঙ্গি ছিনতাই: প্রধান সমন্বয়কের স্ত্রীসহ ২ জন রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনার প্রধান সমন্বয়ক আবু সিদ্দিক সোহেলের স্ত্রী ফাতেমা তাসনীম শিখা এবং তার আশ্রয়দাতা হুসনা আক্তারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৮ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এর পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ আসামিদের আদালতে হাজির করে কোতোয়ালি থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত তাদের রিমান্ডের আদেশ দেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আরও পড়ুন: ‘জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা হয় ৬ মাস আগে’

এর আগে শুক্রবার (৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত বছর ২০ নভেম্বর দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026