1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা দক্ষিণে ১২ দিনব্যাপী এডিসের লার্ভা জরিপ শুরু শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা

২০২৪ শিক্ষাবর্ষ থেকে সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি জানিয়েছেন, সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা বাস্তবায়নে কোনো আপত্তি নেই। শিগগির একক ভর্তি পরীক্ষার রূপরেখা তৈরি করতে উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হবে। আমাদের চেষ্টা থাকবে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে একক ভর্তি পরীক্ষা চালু করা।

 

সোমবার (৩ এপ্রিল) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একক পরীক্ষা নেওয়া ও ন্যাশনাল টেস্টিং অথরিটি বা এনটিএ গঠন বিষয়ে করণীয় নির্ধারণের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে কীভাবে একটি সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়ে কথাবার্তা হচ্ছে। সমন্বিত একটি পরীক্ষা হবে, তবে বছরে সেটি একবার নয়। বছরে হয়তো দুবার হবে।

শিক্ষামন্ত্রী বলেন, সমন্বিত এই পরীক্ষা কীভাবে হবে, কী পদ্ধতিতে হবে সেগুলো ঠিক করার বিষয় রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোতে যেভাবে হয় আমাদের এখানেও সেভাবে হবে। আমাদের নতুন করে উদ্ভাবনের কিছু নেই। বিভিন্ন দেশে যেভাবে চলছে সেটি ভালোভাবে চলছে। সেগুলো দেখে আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি উপযোগী, যেটিতে কোনো হয়রানি থাকবে না সেই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সেই প্রক্রিয়ার আলোচনা আমরা শুরু করেছি।

দীপু মনি জানান, এনটিএ করতে একটি কমিটি গঠন করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ কমিটি সব বিচার-বিশ্লেষণ করে একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাজটি এগিয়ে নিয়ে যাবে।

বৈঠকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বুয়েট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও উপাচার্যদের সংগঠন উপাচার্য পরিষদের সভাপতি, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026