1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় বিশ্ব হার্ট দিবসে রোটারি রিপসা টিমের সচেতনতামূলক র‌্যালি ইতিহাসে প্রথমবার নারী সরকারপ্রধান পেল মরক্কো ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয়

২ বাসের রেষারেষিতে মোটারসাইকেল চালক নিহত, জনতার অগ্নিসংযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান (২৫)। তিনি আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। রোববার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

এতে বিক্ষুব্ধ জনতা আলীনুর পরিবহন নামে দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। খবর পেয়ে আশুলিয়ার জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলো আলীনুর পরিবহনের দুটি বাস। বাস দুটি একে অপরকে ধাক্কা দিয়ে ওভারটেকিং করার চেষ্টা করছিলো। এ সময় মোটরসাইকেল আরোহী মেহেদীকে একটি বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে উত্তেজিত জনতা ওই বাস দুটিতে আগুন দেয়। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সড়ক থেকে বাস দুটিও সরিয়ে নেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026